বিশ্ব জাকের মঞ্জিলে আখেরী মুনাজাত অনুষ্ঠিত, শান্তিকামী বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ, ঐক্য, সংহতি ও সমৃদ্ধি কামনা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 17, 2015

বিশ্ব জাকের মঞ্জিলে আখেরী মুনাজাত অনুষ্ঠিত, শান্তিকামী বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ, ঐক্য, সংহতি ও সমৃদ্ধি কামনা

সদরপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ মুসলিম জাহানসহ শান্তিকামী বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ, ঐক্য, সংহতি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মহা পবিত্র উরস শরীফে মঙ্গলবার সকালে বিশ্ব জাকের মঞ্জিলে রওজা শরীফ যিয়ারত ও আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
সকাল পোনে সাত টায় এই আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়, এর আগে ফযরের নামযের পরে রওজ শরীয় যিয়ারত করা হয়।
হরতাল ও অবরোধ উপেক্ষা করে লাখ-লাখ আশেকান-জাকেরান এই আখেরী মুনাজাতে শরীক হন। উরশ শরীফের নির্ধারিত এলাকা পেরিয়ে তা আশপাশের ৭/৮ কিলো মিটার এলাকায় জুড়ে নারী-পুরুষ ভক্তগণ  মুনাজাতে অংশ নেন।
পীরজাদা  খাজা মাহ্ফুজুল হক মুজাদ্দেদীর নির্দেশে জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বাদ ফযর যিয়ারত ও মুনাজাত পর্ব পরিচালনা করেন।
৪ দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব উরস শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপময় পর্বে অংশ নিতে গতকাল বিকাল থেকে সারা রাত এবং আজ সকাল পর্যন্ত দেশ বিদেশের খোদা অন্বেষী নারী-পুরুষের উপস্থিতিতে অভূতপুর্ব এক মহাসমূদ্রে পরিণত হয় পুরো এলাকা।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages