ফরিদপুরে কলেজ ছাত্র শিমুল হত্যা মামলার আসামী গ্রেফতার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, February 26, 2018

ফরিদপুরে কলেজ ছাত্র শিমুল হত্যা মামলার আসামী গ্রেফতার

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের চাঞ্চল্যকর মেধাবী কলেজ ছাত্র শিমুল হত্যা মামলার এজাহার ভুক্ত অন্যতম আসামী মনিরুল ইসলাম ওরফে মিলন (৪৮) কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামে অভিযান চালিয়ে মিলনকে আটক করা হয়।


ফরিদপুর র‌্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ফরিদপুর ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম মিলন শেখ (৪৮) কে শশুর বাড়ী থেকে আটক করা হয়। সে রঘুনন্দপুর গ্রামের মোঃ আঃ মজিদ ওরফে মোংলা শেখের ছেলে ও কোতয়ালী থানার চাঞ্চল্যকর কলেজ ছাত্র শিমুল হত্যা মামলার আসামী।


প্রসঙ্গত, গত ১৩ই অক্টোবর ২০১৭ সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের ছাত্র সোলাইমান মিয়া ওরফে শিমুল (২৫) কে মনিরুল ইসলাম মিলন ও তার ভাই সন্ত্রাসী মাসুদ শেখ, হবি শেখসহ তাদের ১০/১২ জন সহযোগী বিনা উস্কানিতে লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়ী ভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরবর্তীতে শিমুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওইদিনই রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা শহরের পশ্চিম খাবাসপুরের বাসিন্দা ইসাহাক মিয়া বাদী হয়ে ১৫ অক্টোবর ২০১৭ কোতয়ালী থানায় ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সিআইডি মামলাটি তদন্তভার গ্রহণ করেন। দীর্ঘ চারমাস পর মামলার ১ম কোন আসামীকে গ্রেফতার করা হলো। বাকী আসামীরা এখনো পলাতক রয়েছে। গ্রেফতার কৃত মিলনকে সিআইডি ফরিদপুর এর নিকট হস্তান্তর করা  হয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages