নিউজটুডেফরিদপুরঃ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকার পতীতা পল্লী থেকে ১৯ বছর বয়ষী এক তরুনীকে উদ্ধার করেছে র্যাব ৮ ফরিদপুরের সদস্যরা। সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই তরুনীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই তরুনীর বাড়ি নওগা জেলায়। আনুমানিক দেড় মাস আগে বাবা মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে রাজশাহী আসে ওই তরুনী। সেখানে নারী পাচারকারী চক্রের খপ্পরে পরে ঠাই হয় দৌলতদিয়া পতীতা পল্লীতে।
ঘটনার পরে পরিবারের পক্ষ থেকে মেয়ে নিখোজ হয়েছে মর্মে একটি সাধারণ ডায়রী করা হয় নওগা জেলার মান্দা থানায়।
র্যাব ৮ ফরিদপুর কোম্পানী অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, আনুমানিক মাস দেড়েক আগে ওই তরুনী বাড়ি থেকে রাগ করে রাজশাহী আসে। সেখানে নারীপাচারকারী চক্রের খপ্পরে পড়ে তরুনী। ওই চক্র তরুনীকে চাকরী দেয়ার লোভ দিয়ে দৌলতদিয়া পতীতা পল্লীতে নিয়ে আসে।
সেখানে ১ লক্ষ ২০ হাজার টাকায় ওই তরুনীকে শোরভা নামের সর্দারনী’র কাছে বিক্রি করে চক্রটি। এরপর থেকে ওই তরুনীকে দিয়ে দেহ ব্যাবসা করতে বাধ্য করা হয়।
এই কাজে তরুনী বাধা দিলে তাকে নির্মম নির্যাতনের শিকার হতে হত বলে র্যাবকে জানিয়েছে সে।
র্যাব বিষয়টি জানতে পেরে পতীতা পল্লীতে অভিযান চালায়। এই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সর্দারনী শোরভা। তালা বদ্ধ ঘরের মধ্য থেকে উদ্ধার করা হয় ওই তরুনীকে।
তরুনীকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। #

No comments:
Post a Comment