জালিয়াতি’র অপরাধে আলফাডাঙ্গা থেকে দলিল লেখক গ্রেফতার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 27, 2018

জালিয়াতি’র অপরাধে আলফাডাঙ্গা থেকে দলিল লেখক গ্রেফতার

নিউজটুডেফরিদপুরঃ
জালিয়াতি ও প্রতরণা করে জাল দলিল তৈরী করার অপরাধে এক দলিল লেখককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর। আটক ওই ব্যাক্তির নাম মো. নুরুল ইসলাম(৪০)। সে উপজেলার দুলঝুরি গ্রামের আবদুল বাকের এর ছেলে।।

ফরিদপুর পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল বিশ্বাস জানান, উপজেলার কামার গ্রামের বাসিন্দা মো. আলী হায়দার এর সাথে যোগ সাজস করে দলিল লেখক নুরুল ইসলাম জাল দাখিলা তৈরী করে প্রতরণা মূলক ভাবে জাল দলিল তৈরী করে।

এই অভিযোগে পাচুরিয়া ইউনিয়নের উপ সহকারী ভুমি কর্মকর্তা মো. জহুরুল হক বাদী হয়ে আলফাডাঙ্গা একটি মামলা দায়ের করেন গত বছরের ১১ অক্টোবর। মামলাটি তদন্তভার দেয়া হয় পিবিআই ফরিদপুরকে।

পিবিআই টিম তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে মঙ্গলবার ভোর রাতে নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথাও পুলিশের কাছে স্বিকার করেছে নুরুল।

নুরুলের দেয়া তথ্য মতে এই মামলার বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages