চরভদ্রাসন প্রতিনিধি, ২৯ মার্চ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার সেক ইউনুছ আলীর সাঙ্গ-পাঙ্গরা ঘুষের টাকা ফেরত চাওয়ার যের ধরে এক রিক্সা চালককে এলোপাথারী কুপিয়ে গুরতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিন আলমনগর আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের মৃত সেক সোনা মিয়ার পুত্র রিক্সা চালক আঃ কাদের (৪০) রবিবার রাত সাড়ে ৮ টায় মেম্বার বাহিনীর হাতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মুমূর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রিক্সা চালক জানায়, ওই রিক্সাচালক নিজের বাক প্রতিবন্ধী ছেলে রাব্বি সেক (৮) এর নামে একটি শিশু কার্ড করার জন্য মেম্বারকে নগদ ২ হাজার টাকা দেয়। কিন্তু টাকা নিয়েও মেম্বার কার্ড না করে দেয়ায় এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই যের ধরে মেম্বারের ক্যাডার আবুল সেক (২০) ও বাবুল সেক (২৫) এর নেতেৃত্বে বাজার থেকে বাড়ী ফেরার পথে চাইনিজ কুড়াল দিয়ে এলাপাথারী তাকে কুপিয়েছে বলে জানায়।
এদিকে অভিযোগের ব্যাপারে মেম্বার ইউনুস আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে চরভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বিষয়টি আপোস মিমাংসা করা হবে বলে জানান। আর ওই রিক্সা চালকের স্ত্রী আঙ্গুরী বেগম (৩০) জানায়, আমার স্বামীর জীবন না বাচলে আপোস করে কি করবো।
#

ফরিদপুর।

No comments:
Post a Comment