নিউজ টুডে ফরিদপুর, ২৯ মার্চ
ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদন্ধি বিএনপি নেতা সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ সংবাদ সম্মেলন করে কারচুপির অভিযোগ এনে নির্বাচন ও ফলাফল বর্জন করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৮টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষনা দেন। এসময় সতেজ জানান স্থানীয় সরকার দলীয় সংসদ আব্দুর রহমানের সহযোগিতায় ৯টি কেন্দ্রের মধ্যে ৬ টি কেন্দ্রে ব্যাপক কারচুপির আশ্রয় নিয়েছে সরকারী প্রার্থী, এসময় তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগও করেন। এসময় তার সাথে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর উপস্থিত ছিলেন।
মোট ৯টি কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন(খেজুরগাছ) ভোট পেয়েছেন, ৭ হাজার ৪শত ১০ ভোট। অপর দিকে তার নিকটতম প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ সতেজ(জগ) ভোট পেয়েছেন ৪ হাজার ৩শত ৭৩ ভোট। লিমন ৩ হাজার ৩৭ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়াও উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল আলীম মানিক মোবাইল প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭শ ৭৮ ভোট এবং সাবেক ছাত্রদল নেতা হামিদুজ্জামান প্রিন্স কম্পিউটার প্রতিক নিয়ে পেয়েছেন ২৭ ভোট।
এর আগে রবিবার সকাল ৮টা থেকে ফরিদপুরের মধুখালী পৌরসভার প্রথম নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। এ পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৬শ ৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩শ ৪৬ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ২শ ৫৮ জন। নির্বাচনে মেয়র পদে ৪জন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
ফরিদপুর, ২৯ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment