নিজস্ব প্রতিবেদক ঃ র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজবাড়ী জেলার সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে মোহাম্মদ আলীর পান সিগারেট এর দোকানের সামনে থেকে ১,০০৭ পিস ইয়াবা ট্যাবলেট ,০১টি ডিসকভার মোটর সাইকেল, ইয়াবা ট্যাবলেট বিক্রির ৩০,৩৭০/-টাকা, ০৬টি মোবাইলসেট, ১০টি মোবাইল সীম, ০২টি মোবাইল প্রটেবল পাওয়ার, ০১টি নোকিয়া ব্লুটোথ হেডফোন ও ০১টি সাদা চশমাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প জানিয়েছে, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে মেসার্স শপ্তবর্ণা ফিলিং ষ্টেশনের বিপরীত পার্শ্বে মোহাম্মদ আলীর পান সিগারেট এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ০২জন মাদক ব্যবসায়ী একটি লাল কালো রংয়ের রেজিঃ বিহীন মোটর সাইকেলসহ মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান নিয়েছে। খবর পেয়ে এএসপি মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে র্যাবের একটি দল ঘটনাস্থলের পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি মোটর সাইকেল সহ পালানোর চেষ্টাকালে র্যাবের দল তাদের আটক করে ফেলে। আটককৃতরা হলো ফরিদপুরের মধুখালী উপজেলার আলী মিয়ার ছেলে মুরাদ মিয়া(২৮), ও রাজবাড়ী এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম। তাদের দেহ তল্লাশী করে একশত পিচ ইয়াবা ও ৬টি সিমসহ দুইটি মোবাইল সেট জব্দ করা হয়। এই দুইজনকে জিজ্ঞাসাবাদে তারা রাজবাড়ী জেলার আছর উদ্দিনের ছেলে এলেম শেখ এর কথা জানিয়ে, ইয়াবা গুলো তার বলে জানায়। আটককৃত দের দেয়া তথ্য অনুযায়ী র্যাব এলেম শেখকে আটক করে। এসময় তার বাড়ি তল্লাশী করে ৩টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত সর্বমোট ৮৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট বিক্রিত সর্বমোট ৩০,৩৭০/-টাকা এবং ০২টি মোবাইলসেট (০২টি সীমসহ) উদ্ধার করে। আটকৃতরা ইয়াবা ব্যাবসায়র কথা স্বিাকার করেছে বলে জানিয়েছে র্যাব। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। #

No comments:
Post a Comment