ফরিদপুরে আবৃত্তি সন্ধ্যা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, February 28, 2015

ফরিদপুরে আবৃত্তি সন্ধ্যা

নিউজ টুডে
ফরিদপুর আবৃত্তি সংসদের আয়োজনে ফরিদপুর শিল্পকলা একাডেমী’র হলরুমে অনুষ্ঠিত হল আবৃত্তি সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই আবৃত্তি সন্ধ্যা উদ্ধোধন করেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহাবুবুর রহমান। এসময় সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা’র সভাপতি আবুল ফয়েজ মো. শাহনেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটে’র সভাপতি আমিনুর রহমান ফরিদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু, আবৃত্তি সংসদের সভাপতি তৌহিদুল ইসলাম স্টালিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আবৃত্তি সন্ধ্যায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, ফরিদপুর আবৃত্তি সংসদ, রাজবাড়ী আবৃত্তি সংসদ, অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা একক, দ্বৈত ও দলীয় আবৃত্তিতে অংশ নেয়। #

ফরিদপুর, ২৮ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages