নিউজ টুডে
ফরিদপুর শহরের মোবাইল ফোন টেকনেশিয়ান ও সংস্কৃতি কর্মী দীপু দাসের(১৭) মূল হত্যাকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কেএমএ আর্কেডিয়া মার্কেটের ব্যবসায়ীরা।
শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা অংশ নেয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মো.আলতাফ হোসেন, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবীর খোকন, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, সালামাত হোসেন খান, নিহত দীপুর মা রীপা রানী দাস প্রমুখ। বক্তারা অবিলম্বে দীপু দাসের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।বক্তব্য দিতে গিয়ে রীপা রানী দাস অচেতন হয়ে পড়েন।
প্রসঙ্গত শহরের গোয়ালাচামট এলাকার মৃত দিলীপ দাসের ছেলে দীপু দাস দেশ লিঙ্ক নামের একটি দোকানে মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করত। গত ১৯ ফেব্রুয়ারি রাতে সে বাড়ি ফেরেনি। পরদিন শুক্রবার সকালে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ছাত্তার বিশ্বাসেরডাঙ্গি গ্রামের পদ্মা নদীসংলগ্ন সূর্য শেখের জমি থেকে দীপু দাসের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে দীপুর কাকা শ্যামল দাস ,দেশ লিঙ্ক মোবাইলের দোকানের কর্মচারী সজিব ও হিমেলের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক(তদন্ত) মো.আমিনুজ্জামান জানান, পুলিশ মামলার এজাহারভুক্ত সজীব ও হিমেল নামে দুই আসামীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।ওই দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তিনি বলেন,পুলিশ হত্যা রহস্য উদঘাটনে খুবই আন্তরিক।মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।শিগগিরই হত্যা রহস্য উদঘাটন হবে বলে তিনি আশা করেন।
#
ফরিদপুর, ২৮ ফেব্রুয়ারী।

No comments:
Post a Comment