ফরিদপুরে ২৫ টি পেট্রোল বোমাসহ আটক ১ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 1, 2015

ফরিদপুরে ২৫ টি পেট্রোল বোমাসহ আটক ১

নিউজ টুডে
ফরিদপুর শহরের ২ নং হাবেলী গোপালপুল এলাকা থেকে ২৫ টি তাজা পেট্রোল বোমাসহ এক জনকে আটক করেছে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প এর সদস্যরা। শনিবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়। আজ রবিবার সকালে র‌্যাব ৮ ফরিদপুর ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য দেয়া হয়। আটক ব্যাক্তির নাম সুমন শেখ।

প্রেস ব্রিফিং এ র‌্যাব জানিয়েছে,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, চলমান হরতাল ও অবরোধে দেশের মধ্যে ব্যাপক নাশকতা সৃষ্টির লক্ষ্যে সুমন শেখ তার নিজ বাড়িতে পেট্রোল বোমা মজুদ করেছে। সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম অভিযানে নামলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুমন পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার বাড়ি তল্লাশী করে ২টি প্লাস্টিকের ব্যাগে রক্ষিত মোট ২৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
র‌্যাব জানিয়েছে, আটক ব্যাক্তি চলমান অবরোধ কর্মসূচীতে জন সাধারনের মনে আতঙ্ক সৃষ্টি করতে দেশের বিভিন্ন জেলায় পেট্রোল বোমা নিক্ষেপকারীদের নিকট এই বোমা গুলো সরবরাহ করতো। ##
ফরিদপুর, ১ মার্চ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages