নিউজ টুডে
বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে ফরিদপুরে ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রদল।
রবিবার সকালে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন খান মিঠুর নেতৃত্বে মিছিলটি শহরের ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আলীপুর গোলচত্বরে গিয়ে শেষ হয়। এসময় আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হেমায়েত হোসেন, জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক সাকিব মিয়া রাকিব , রাজেন্দ্র কলেজ ছাত্রদল নেতা খাইরুল ইসলাম রোমান, সাইফুল সুজন, শহর ছাত্রদল নেতা সজিব মিয়া ,মনিরুজ্জামান রিংকু , ইয়াছিন কলেজ ছাত্রদল নেতা তানভীর আহম্মেদ তাকিব, মিরাজ শেখ, রুহল আমিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা এসময় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা বাতিল ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন।
ফরিদপুর, ১ মার্চ।

No comments:
Post a Comment