শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 1, 2015

শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ভাঙ্গা প্রতিনিধি, ১ মার্চ
শনিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠানের উদ্ভোধন করেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাখাওয়াৎ হোসনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম মোর্শেদ, শিক্ষক হুমায়ুন কবির, ফকির মোঃ শাকিবউল্লাহ, রুহুল আমিন, রাম প্রসাদ, আবুল খায়ের, ম্যানেজিং কমিটির সদস্য শাজাহান মিয়া প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফরিদপুর, ১ মার্চ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages