নূরুল ইসলাম নাহিদ
অপহরনের ১৩ দিন পর ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের এক প্রবাসী’র স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বরগুনা জেলা সদর থেকে তাকে উদ্ধার করে সালথা থানায় নিয়ে আসে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক কার যায় নি।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারী সকালে নারানদিয়া মাদ্রাসা মোড় থেকে ওই গৃহবধূকে অপহরণ করে দূর্বৃত্তরা। এ ঘটনার পর গত ২৩ ফেব্রুয়ারী সালথা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার উপ পরিদর্শক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বরগুনা জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত গৃহবধুকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। #
ফরিদপুর, ২৮ ফেব্রুয়ারী।

.jpg)
No comments:
Post a Comment