ফরিদপুরে আড়াই সহস্রাধীক ইয়াবাসহ ৫ মাদক ব্যাবসায়ী গ্রেফতার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 30, 2015

ফরিদপুরে আড়াই সহস্রাধীক ইয়াবাসহ ৫ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নিউজ টুডে ফরিদপুর, ৩০ মার্চ
ফরিদপুর শহরে পৃথক অভিযান চালিয়ে ২হাজার ৭শত পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব ৮ ফরিদপুর ক্যাম্প।
র‌্যাব সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত গভীর রাতে গুহলক্ষিপুর এলাকার লাশকাটা ঘরের কাছে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মো. আরিফ(৩০) নামে একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে ১শত পিস ইয়াবা ও ৯ পুরিয়া গাজা উদ্ধার করা হয়। আরিফ শহরের রথখোলা এলাকার মো. ইউনুসের ছেলে। পরে আরিফের দেয়া তথ্য অনুযায়ী তাকে সাথে নিয়ে শহরের রথখোলা পতীতা পল্লী এলাকার শান্ত ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালিয়ে আরো ৪ জনকে আটক করা হয়। এদের শরীর তল্লাশী করে নীল রং এর কয়েকটি প্যাকট ভর্তি ২ হাজার ৬শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ৪ জন হলো শোভারামপুর এলাকার মোহাম্মদ শেখের ছেলে শাকিল শেখ(২৬), ভাঙ্গারী পট্টির আব্দুল মান্নানের ছেলে রবি(২২), আলফাডাঙ্গার আনসার মিয়ার ছেলে ইউসুফ মিয়া(১৭) ও ঝিনাইদহ এলাকার সুলতান মোল্যার ছেলে শাহীন মোল্যা(২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা পাচার, ক্রয় বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বিকার করেছে। এদের বিরুদ্ধে কোতয়ালী থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুর, ৩০ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages