সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, March 31, 2015

সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

নুরুল ইসলাম নাহিদ, সালথা থেকে
ফরিদপুরের সালথায় জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ২ ইউনিয়নবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। উপজেলার মাঝারদিয়া ও ভাওয়াল ইউনিয়নবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই ২ ইউনিয়নের সীমান্তে অবস্থিত একটি ফসলি জমির সীমানা নির্ধারন নিয়ে গত সোমবার মাঝারদিয়া ইউনিয়নের আজলপট্টি গ্রামের ওসমান মাতুব্বর ও ছিরু মাতুব্বরের সাথে ভাওয়াল ইউনিয়নের বারখাদিয়া গ্রামের মোস্তফা ও মোসারফের কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এরই সুত্র ধরে মঙ্গলবার সকালে উভয় ইউনিয়নের কয়েক’শ লোক দেশী অস্ত্র সস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। প্রায় ২ ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষে আবু মোল্যা (৪০), ওসমান (৬২), আনিচুর রহমান (২৬), বাসার (৩০), ফেরো মোল্যা (৪৫) ও খলিল মাতুব্বর (৬৫) সহ উভয় ইউনিয়নের অন্তত ২০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল হাসপাতাল হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বিলায়েত হোসেন বলেন, খবর পেয়ে সালথা ও নগরকান্দা থানা পুলিশ যৌথভাবে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ফরিদপুর, ৩১ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages