নগরকান্দার এম এন একাডেমীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, March 31, 2015

নগরকান্দার এম এন একাডেমীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি

বোরহান আনিস. নগরকান্দা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী এম এন একাডেমী মডেল স্কুলের শতবর্ষ উদযাপনের তিন দিনের অনুষ্ঠান মালা মঙ্গলবার সমাপ্ত হয়েছে। এ উপলেক্ষ্যে বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়টির শত বর্ষ উদযাপান উপলক্ষ্যে রবি, সোম ও মঙ্গলবার নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।
গত রোববার টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। মঙ্গলবার বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ, এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সোবহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক নগরকান্দা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি রায়হান উদ্দীন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম তালুকদার, সহসভাপতি মহিদুর রহমান, উপজেলা যুবলীগের সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবলীগের সম্পাদক ও কাউন্সিলর নিমাই সরকার প্রমূখ।
তিন দিনই প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে দর্শকদের বিশেষ নজর কেড়ে নেয় দেশ বরেণ্য যাদু শিল্পি এম আলমগীরের যাদু প্রদর্শনী। এ ছাড়াও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় লোক সংগীত শিল্পি কানন বালা সরকার, বীনা মজুমদার সহ বিভিন্ন শিল্পিদের সংগীত পরিবেশন ও বিখ্যাত দোতারা বাদক আশুতোষ শীল এর দোতারার সুর উপস্থিত দর্শকদের মন কাড়ে। #
ফরিদপুর, ৩১ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages