নিউজ টুডে ফরিদপুর
বেসরকারী মোবাইল ফোন সেবা দাতা প্রতিষ্ঠান রবি’র সাথে এবার চুক্তিবদ্ধ হল ফরিদপুর পত্রিকা হকার্স সমিতি। এ উপলক্ষ্যে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবি’র জোনাল ম্যানেজার ওবায়দুল্লাহ রাকিব, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, হকার্স সমিতির সভাপতি আলমগীরসহ হকার্স সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাসানউজ্জামান রবি’র সিমকার্ড ও রবি’র পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রী হকার্স সমিতির নেতাদের হাতে তুলে দেন। এর আগে ফরিদপুর প্রেসক্লাব রবি’র সাথে চুক্তিবদ্ধ হয়েছিল।
ফরিদপুর, ৩১ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment