বোরহান আনিস, নগরকান্দা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী এম এন একাডেমী মডেল স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য র্যালী ও শোভা যাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। দুপুর ১২ টায় টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরদার মনিরুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার জ্যোষ্ঠ পুত্র উপজেলা আওয়ালীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী। শতবর্ষপূর্তী উপলক্ষ্যে কেক কাটেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদপুর মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ, এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছা-সেবকলীগের সহসভাপতি মহিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। শতবর্ষপূর্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ফরিদপুর, ২৯ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment