‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগানে ফরিদপুরে অনলাইন আবেদনের উদ্বোধন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 27, 2018

‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগানে ফরিদপুরে অনলাইন আবেদনের উদ্বোধন

নিউজটুডেফরিদপুরঃ
বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করার দাবীতে ‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগানে অনলাইন আবেদনের উদ্বোধন করা হয়েছে ফরিদপুরে। এ উপলক্ষ্যে র‌্যালী ও ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে ও বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রান গ্রুপের সহযোগীতায় মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। 


এসকল আয়োজনে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, র‌্যাব-৮এর ফরিদপুর কোম্পানী অধিনায়ক রইছ উদ্দিন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ বেতার প্রতিনিধি শর্ফিকুল ইসলাম মনি, প্রেসক্লাবের সহ সম্পাদক শেখ মনির হোসেন, জাগোনিউজের ফরিদপুর প্রতিনিধি এস.এম. তরুনসহ এই আয়োজনে গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেয়। 

পরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অতিথিবৃন্দ জাতিসংঘে ৭ম দাপ্তরিক ভাষা বাংলার দাবীতে  www.jagonews24.com/makebanglaofficial  লিংকটিতে আনুষ্ঠিকভাবে ভোট দেন । 

আপনারা যে কেউ ই এই লিংক টিতে প্রবেশ করে ভোট দিতে পারবেন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages