শ্রীদেবী’র শেষ নাচ..(ভিডিও) - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, February 25, 2018

শ্রীদেবী’র শেষ নাচ..(ভিডিও)

নিউজটুডেফরিদপুরঃ
বলিউড ‘আইকন’ খ্যাত অভিনেত্রী শ্রীদেবী তার ক্যারিয়ারে নাচের জাদুতে সবাইকে মাতিয়ে রেখেছিলেন। ‘হাওয়া হাওয়াই’ থেকে ‘চাঁদনী’- হিন্দি ছবির গানের তালে তার নাচ আজও সমান জনপ্রিয়। তবে পরপারে যাওয়ার আগে কোনো জনপ্রিয় ছবি কিংবা শো-তে নয়, বরং এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে সর্বশেষ নেচেছিলেন এই অভিনেত্রী।
জীবনের শেষ কয়েকটি দিন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশিকে নিয়ে আরব আমিরাতে কাটছিল শ্রীদেবীর। অভিনেতা মোহিত মারওয়ার বিয়ে উপলক্ষে সেখানে ছিলেন তিনি। মোহিত বনি কাপুরের ভাইপো।
আমিরাতের সমুদ্র-শহর আল-রাস খাইমাহতে সোমবার ছিল মোহিতের মেহেদি অনুষ্ঠান ও বিয়ে। ইনস্টাগ্রামে নিজের পছন্দের ডিজাইনারের লেহেঙ্গা পরে মেয়েকে নিয়ে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছিলেন শ্রীদেবী।
সেই বিয়েরই কোনো একটি অনুষ্ঠানে রাতে তোলা ভিডিওতে প্রথম বলিউড নারী সুপারস্টারকে বন্ধু ও ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে ‘কালা চশমা’র ছন্দে নাচতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, খোশ মেজাজে রয়েছেন শ্রীদেবী। খানিক পরেই তার কাছে এসে তাকে জড়িয়ে ধরেন স্বামী বনি কাপুর। নাচের ছন্দে পা মেলালেন স্ত্রীর সঙ্গে।
শনিবার রাতে দুবাইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড ‘আইকন’ শ্রীদেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে আসে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages