ফরিদপুরের পদ্মার চরে মেছো বাঘ পিটিয়ে হত্যা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, February 27, 2015

ফরিদপুরের পদ্মার চরে মেছো বাঘ পিটিয়ে হত্যা

নিউজ টুডে ঃ
গত একমাস ধরে ফরিদপুরের দূর্গম পদ্মার চরে বাঘ আতংকে দিন কাটাচ্ছিল এলাকাবাসী। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের দুইটি গ্রামে কয়েকটি গবাদী পশুসহ এক ব্যক্তির উপর হামলা চালিয়ে ছিলো হঠাৎ আসা এই মেছো বাঘ। শুক্রবার দুপুরে স্থানীয়রা একটি মেছো বাঘকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে।
স্থানীয়রা জানান, পদ্মা নদীর চরাঞ্চল নর্থচ্যনেল ইউনিয়নের কবিরপুর ও মুনসুরাবাদ এবং ডিগ্রীরচর ইউনিয়নের মোহন মিয়ার হাট সংলগ্ন গ্রামে কয়েকটি মেছোবাঘ গত একমাস ধরে গবাদীপশু ও শিশুদের তাড়া করছিলো। সপ্তাহখানেক আগে মুনসুরাবাদ গ্রামের শহীদ নামে এক যুবককে ক্ষেতে কাজ করার সময় একটি মেছোবাঘ তাকে কামড়িয়ে আহত করে । এর পর থেকেই ওই এলাকাবাসীর দিন কাটছিল বাঘ আতঙ্কে।
নথ্যচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানিয়েছেন, আজ শুক্রবার দুপুরে ডিগ্রীরচরের মোহন মিয়ার হাট এলাকায় একটি বাঘের খোঁজ পেলে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে তারা বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। বিষয়টি ইতিমধ্যেই বনবিভাগকে জানানো হয়েছে বলে তিনি জানান। #
ফরিদপুর, ২৭ ফেব্রুয়ারী।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages