নূরুল ইসলাম নাহিদ, সালথা থেকে ঃ ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে ৩টি প্রকল্পে ৭২ লাখ টাকার সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। যদুনন্দী গ্রাম হতে চন্ডিবর্দী গ্রাম পর্যন্ত আড়াই কিলোমিটার, যদুনর্ন্দী বাজার ব্রিজ হতে পূর্ব মোড় পর্যন্ত ১৭২ মিটার সড়ক সংস্কার ও যদুনন্দী নয়নের বাড়ি হতে আতিয়ারের বাড়ি পর্যন্ত ইটের রাস্তা পিচ-ঢালাই করণের কাজ জোবায়েদা কনেস্ট্রশন ফরিদপুর নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার পায়। কাজের শুরুতেই সব প্রকল্পে নিম্ম মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
যদুনন্দী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা বলেন, মান-সম্পূর্ণ কাজ না করায় আমি স্থানীয় এলাকাবাসীদের নিয়ে কাজে বাধা প্রদান করে। পরে ভালো খোয়া ও ইট দিয়ে কাজ করা হবে বলে আমাদেরকে আশ্বাস দেন ঠিকাদার। কিন্তু এখনো সেই নিম্মমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ অব্যহত রেখেছে টিকাদারী প্রতিষ্ঠানটি।
এব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি পলাশ খন্দকার বলেন, আমি ইট-ভাটার সাথে কন্ট্রাক করেছি, তারা এসব সংস্কার কাজে মান-সম্পূর্ণ খোয়া ও ইট দিবে। যদি মান-সম্পূর্ণ খোয়া ও ইট না দিয়ে থাকে তাহলে এগুলো পাল্টিয়ে দেওয়া হবে।
কাজের তদারকি কর্মকর্তা প্রকৌশলী মনির হোসেন বলেন, এসব খোয়া-ইট স্থানীরা উপড়ে ফেলে না কেন ? উপজেলা প্রকৌশলী কাজী সেকেন্দার আলীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। #

No comments:
Post a Comment