সদরপুর প্রতিনিধি ঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির বিশ্বজাকের মঞ্জিলে ৪দিন ব্যাপী উরসের আজ শেষ দিন। আজ মঙ্গলবার সকাল ১১ টায় পবিত্র রওজা জিয়ারত ও আখেরী মোনাজাত এর মধ্য দিয়ে শেষ হবে ৪ দিনের এই মহামিলনমেলা। এদিকে উরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাশ মানুষ সমবেত হয়েছেন জাকের মঞ্জিল প্রাঙ্গনে।
গত ৩ দিনের আসা যাওয়া মিলে দেশ বিদেশের কম পক্ষে প্রায় ৭০ লাখ মানুষের সমাগম ঘটেছে বলে জাকের মঞ্জিলের পক্ষ থেকে জানা গেছে।
২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে লাখ-লাখ জাকেরানদের কন্ঠে ইয়া আল্লাহু, ইয়া রাহমানু ইয়া রাহীম- এবং ইয়া রাহমাতাল্লীল আল আমীন ধ্বনীতে বিশ্ব জাকের মঞ্জিল মুখরিত।
ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী,তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার এবং প্রকৃত ইসলামের মহাশ্বাশত রুপ আলোকপাত করে নানামুখী বয়ান হয়েছে।
বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী’র (কু:ছে:আ:) আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী এবং পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী আখেরী মোনাজাত পরিচালনা করবেন বলে জানা গেছে।

.jpg)
No comments:
Post a Comment