চরভদ্রাসনে জাতীয় শিশু দিবস পালিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, March 17, 2015

চরভদ্রাসনে জাতীয় শিশু দিবস পালিত

চরভদ্রাসন প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গল বার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার আমরা হব তার আদর্শের উত্তরাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে ঐ দিন সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়, র‌্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরের খোলা মঞ্চে শিশু সমাবেশ ও আলোচনা  সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউদ্দিন খালাশী, সাবেক কমান্ডার আবুল কালাম মাষ্টার, থানা আ’লীগ সভাপতি আজিজুল হক মাষ্টার, সিনিয়র সহসভাপতি মোঃ আজাদ খান, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার আলী মোল্যা, আ’লীগ নেতা শাহজাহান মোল্যা, প্রফেসর শীলা রানী মন্ডল, কৃষি কর্মকর্তা কে.এম মহীউদ্দিন, শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও আ’লীগের প্রচার সম্পাদক মোতালেব মোল্যা প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা চত্বরে শিশু কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা, র‌্যালী, শিশু সমাবেশ, দোয়া মাহফিল, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। #
ফরিদপুর, ১৭ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages