সালথায় জাকের পার্টির র‌্যালী - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, March 27, 2015

সালথায় জাকের পার্টির র‌্যালী

নুরুল ইসলাম নাহিদ, সালথা থেকে
শুক্রবার ফরিদপুরের সালথায় উপজেলা জাকের পার্টি র‌্যালী করেছে। র‌্যালীর আগে সভা অনুষ্ঠিত হয়। উপজেলার কাউলিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জুম্মার নামাজ পর উপজেলা জাকের পার্টির সভাপতি মো. ছবুর মাতুব্বারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রসার মোদারেস মুফতি মাওলানা মোয়াজ্জেম হোসেন, উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক মো. সরোয়ার হোসেন বাচ্চু, আ: মান্নান মাষ্টার, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি মো. শাহজাহান, জেলা জাকের পার্টির তথ্য বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, জেলা ছাত্র ফ্রন্ট নেতা মো. নজরুল ইসলাম প্রমূখ। সভা শেষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। #
ফরিদপুর, ২৭ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages