আবদুস সবুর মোল্যা কাজল, চরভদ্রাসন প্রতিনিধি.
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ছাহের মোল্যার বাজার ও দক্ষিন চরসুলতানপুর গ্রামের ৪২৩টি পরিবার দীর্ঘ ৫ বছর প্রতিক্ষার পর বিদ্যুত সংযোগ পেল। শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর শুভ উদ্ভোধন করেন। “পল্লী বিদ্যুতের মাস্টার প্লান” কর্মসুচীর আওতায় দীর্ঘ পাঁচ বছর ধরে বিদ্যুতের খুটি বসানো থাকলেও সঠিক উদ্যোগের অভাবে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত ছিল এ অঞ্চলের জনগন।
উদ্ভোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন “আমি প্রতিশ্রুতি নয় কাজে বিশ্বাস করি, ওয়াদা দিয়েছিলাম বিদ্যুত সংযোগ দেয়ার ব্যবস্থা করবো। আমি কথা রেখেছি।”
উদ্ভোধন শেষে সাংসদ হাজিগঞ্জ বাজারে চরভদ্রাসন অষ্ঠমী স্নান কমিটির উদ্যেগে আয়োজিত স্নান অনুষ্ঠানে সনাতন ধর্মালবাম্বীদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার(জিএম) রাম শষ্কর রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান কাউসার বেপারী, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান খালাশী, আনোয়ার আলী মোল্যা, মো: শাহজাহান, ভিপি মোশারফ হোসেন প্রমুখ। #
ফরিদপুর, ২৭ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment