চরভদ্রাসন প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাক এর সহযোগিতায় “নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়্ পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাশী মোঃ ফারুক হোসেন, মনজ কান্তি অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন।।বক্তারা সমাজ থেকে বাল্যবিবাহ দুর ও নারী নির্য়াতন প্রতিরোধের পাশাপাশি নারীর অধিকার রক্ষায় সমাজের সচেতন ব্যাক্তিদের সঠিক ভুমিকা পালন করার আহবান জানান। #
ফরিদপুর, ৮ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment