খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের মিছিল - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, March 7, 2015

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ফরিদপুর, ৭ মার্চ
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র সহসভাপতি তারেক রহমানের বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল হয়েছে।
শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলে স্বেচ্ছাসেবকদল নেতা এ্যাডভোকেট হাফিজ ,আব্দুরøাহ সরদার বাবু , আবু সাইদ ইয়াদ তন্ময়, তৌহিদুল ইসলাম জয়নাল,শেখ, সুলতান মাসুদ, রাকিব হোসেন কোরবান, সাজাদ হোসেন, মতিউর রহমান মতিন, পলাশ সরদার, সুমন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা গ্রেফতারী পরোয়ানা জারির নিন্দা ও বাতিলের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়। #
ফরিদপুর, ৭ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages