চরভদ্রাসনে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, March 26, 2015

চরভদ্রাসনে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

চরভদ্রাসন প্রতিনিধি, ২৬ মার্চ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায়  চরবদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। উক্ত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম.বাদল আমিন,চরভদ্রাসন থানার এস.আই আলিমুজ্জামান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃশফিউদ্দিন খালাশি,যুদ্ধ কালীন কমান্ডার মোঃ সাইদ হোসেন,ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার,আ’লীগ নেতা মোঃ আনোয়ার আলী মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃকাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার,মোঃশাহজাহান মোল্লা ও মোঃ রাসেল জামান। বিকেলে ইউএনও একাদশ বনাম উপজেলা চেয়ারম্যান একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাস অনুষ্ঠিত হয়। এতে ইউএনও একাদশকে চেয়ারম্যান একাদশ ১-০ গোলে পরাজিত করেন। চেয়ারম্যান একাদশের পক্ষে ফুটবল খেলায় অংশ গ্রহন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। #
ফরিদপুর, ২৬ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages