সদরপুরে নারী দিবস পালিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 8, 2015

সদরপুরে নারী দিবস পালিত

সদরপুর প্রতিনিধি
“নারীর ক্ষমতায়ন ও মানবতার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সদরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা উন্নয়ন অধিদপ্তরের উগ্যোগে সকাল সাড়ে ৯টায় উপজেলা উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদীজাতুন আছমা, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ফরিদপুর, ৮ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages