সদরপুরে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধণ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 25, 2015

সদরপুরে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধণ

সাব্বির হাসান, সদরপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার দুর্ঘম চরাঞ্চল চরনাসিরপুর ইউনিয়নের তিনটি গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নতুন দেয়া বিদ্যুত সংযোগ উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের সভাপতিত্বে চরখাটারিয়া প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর পল্লী বিদ্যুৎ ফরিদপুর অঞ্চলের মহা ব্যবস্থাপক রাম শংকর রায়, সদরপুর থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, চরনাসিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান মাতুব্বর, চরমানাইর ইউনিয়ন চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সমাজ সেবক হুমায়ন মিয়া, থানা যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যাক্তিবর্গ।
জানাগেছে, বাবর আলী মোল্যা কান্দি, শিমুলতুলী বাজার ও জমাদ্দার কান্দি গ্রামে প্রায় ৩৬লাখ টাকা ব্যায়ে ৪কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে ২৭০জন গ্রাহককে সংযোগ দেয়া হয়েছে। #
ফরিদপুর, ২৫ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages