মোঃ রমজান সিকদার, ভাঙ্গা থেকে
পুলিশ জনগনের বন্ধু, জনগনের জান মালের রক্ষার দায়িত্ব পুলিশের, সেই পুলিশ যদি কারো কেনা গোলাম হয় তখন আইন-শৃঙ্গলার অবনতি ঘটে। যার দরুন ভাঙ্গা থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম যোগদানের পর জনগন আজ অতিষ্ট হয়ে পড়েছে। পুলিশের হাতে যুবকের জীবন দিতে হয়েছে। এই ওসি নিজে গুলি বিদ্ধ হয়েও থানায় একটি মামলা তো দুরের কথা দীপক মজুমদারের অস্ত্রটি পর্যন্ত জব্দ পর্যন্ত করল না। সে শুধু জনগনের সেবার অন্তরালে কাজী পরিবারকে সেবা দিয়ে যাচ্ছে। একজন দুর্নীতি বাজ ওসিকে আমি ৩ বার ডিও লেটার দিয়েছি বদলির জন্য অথচ কাজী জাফরউল্লাহর বার বার তাকে ভাঙ্গায় রেখেছে। আগামী এক মাসের মধ্যে এই দুর্নীতিবাজ ওসিকে বদলি না করা হলে ১ মাস পর ভাঙ্গার জনগনকে সাথে নিয়ে থানা ঘেরাও করা হবে। প্রয়োজনে হরতাল আহবান করা হবে। শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী স্কুল মাঠে গনসংবর্ধনা অনুষ্ঠানে নিক্সন এসব কথা বলেন।
এর আগে এমপি নিক্সন চৌধুরী নিরাপত্তা দেয়ার জন্য থানা থেকে আসা পুলিশ দলকে ফিরিয়ে দেন তিনি। তিনি বলেন ওসি বদলি না হওয়া পর্যন্ত আমার নিরাপত্তা দিবে জনগন। আমি জনগনের ভোটে নিবার্চিত।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুমুরদী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা বেপারী আব্দুল রব। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, তিনি বলেন আমরা নিবার্চিত হওয়ার পর ভাঙ্গার উন্নয়নে প্রান পন কাজ করে যাচ্ছি যা কাজী জাফর উল্লাহ’র সহ্য হচ্ছে না। ঘারুয়ার আজ জনসভায় ২০ হাজারের অধিক লোকের সমাগম ঘটত। অথচ মাত্র ১ সপ্তাহ আগে তিনি ঔ মাঠে জনসভা করেছেন গুটি কয়েক লোক নিয়ে। তার সমমনারা আজ যে নির্লজ কাজ করে ১৪৪ ধারা জারি করেছেন এর পরিনতি ভাল হবেনা। চুমুরদী ইউপি সদস্য জাহিদ সিকদার বলেন, ঘারুয়ার জনসভাকে ঠেকাতে কথিত আওয়ামীলীগ যে নিকৃষ্ট কাজ করেছে তার পাল্টা জবার দিতেই চুমুরদী বাসি আজ এই বিশাল জনসভার আয়োজন করেছে। গনমানুষের এমপি নিক্সন চৌধুরীর জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকায় হিংসায় জ্বলে মরছে কাজী পরিবার। কেএম কলেজের সাবেক ভিপি লাবলু মুন্সি বলেন ৩৮ বছর ভাঙ্গার জনগনকে ধোকা দিয়েছে কাজী পরিবার। ভাঙ্গা,সদরপুর,চরভদ্রাসনের জনগন আজ তাদের স্থায়ী নেতা হিসাবে নিক্সন চৌধুরীকে পাশে পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই আজকের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা’র সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, ভাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহিন কোয়েল, আওয়ামীলীগ নেতা পারভেজ আহম্মেদ, আওয়ামীলীগ নেতা তুহিন, তরুন নেতা মিয়া মোঃ আকরাম প্রমুখ ।
এর আগে এমপি নিক্সন চেীধুরী পুর্ব সদরদী বাসষ্ট্যান্ড থেকে ঘারুয়া বাজার পর্যন্ত সড়কের কার্পেটিং ঢালাই এর ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন। সন্ধ্যায় ভাঙ্গা বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে নিক্সন চৌধুরী বলেন, কাউকে কোন ধরনে চাদা দিয়ে ব্যবসা করবেন না। আপনাদের পাশে আমি আছি, যে কোন সমস্যায় আমাকে জানাবেন।
উল্লেখ্য, পূর্ব ঘোষিত ঘারুয়া স্কুল মাঠে শনিবার বিকালে এমপি নিক্সন চৌধূরীর জনসভা স্থলে কাজী জাফরউল্লাহ সমর্থক যুবলীগ নেতা মোরাদ হোসেন পাল্টা কর্মসুচী দিলে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, জান মালে নিরাপত্তার স্বার্থে সকাল হতেই ঘারুয়া স্কুল মাঠে ২ জন ম্যাজিষ্ট্রেট ও ২ প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। #
ফরিদপুর, ২৫ এপ্রিল, ২০১৫।

No comments:
Post a Comment