নিউজ টুডে ফরিদপুরঃ
পরিবহন ধর্মঘটের মাধ্যমে সাধারণ যাত্রীদের হয়রানি বন্ধের দাবীতে ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেল গেট এলাকায় নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেনীপেশার কয়েকশত মানুষ অংশ নেয়।
বক্তারা এসময় পরিবহন মালিক-শ্রমিকদের স্বেচ্ছাচারিতা বন্ধের দাবি জানিয়ে বলেন, পরিবহন অবরোধের মাধ্যমে সাধারণ যাত্রীদের হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধনে মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজার রহমান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকুল, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন বক্তব্য রাখেন। #
নিউজ টুডে ফরিদপুর, ২৪ মে, ২০১৫।

No comments:
Post a Comment