নিউজ টুডে ফরিদপুর, ২৩ মে, ২০১৫ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশে গনতন্ত্র ও জবাবদিহীতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন শক্তিশালী বিরোধী দল। বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান বিএনপিকে কুক্ষিগত করে রেখেছেন। সুস্থ্য ধারার বিরোধীদল প্রতিষ্ঠার জন্য এই মূহূর্তে খালেদা জিয়া ও তারেকের পদত্যাগ করে বিএনপিকে তার নিজ গতিতে চলার সুযোগ করে দেওয়ার প্রয়োজন। শনিবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্থানীয় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আওয়ামীলীগ নেতা রতন বিশ্বাসের সভাপতিত্বে কাউন্সিলপূর্ব সম্মেলন পর্বের উদ্বোধন করেন আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সেখানে প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান। সম্মেলনে মধুখালী উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান মোল্যাসহ বেশকিছু নেতাকর্মী সংসদ সদস্যর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বিএনপি’র সৃষ্টি ক্যান্টনমেন্ট থেকে, তারা অতিতে অপরের দল ভেঙ্গে নিজের দলে লোক ভেড়ানোর অপচেষ্টা করেছে। কিন্তু আওয়ামীলীগ একটি গনতান্ত্রিক শক্তি। আমরা অন্যের দল ভাঙ্গা গড়ায় বিশ্বাস করিনা। বিএনপি তার বিগত পাচ বছরের শাষনামলে বাংলাদেশকে একটি দূর্নীতি গ্রস্থ জঙ্গীবাদী রাস্ট্র হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করেছিল। সম্প্রতি গত এক বছরে দলটি তথকথিত অবরোধের নামে জাতিকে পেট্রোল সন্ত্রাস ও আগুনে মানুষ পুড়িয়ে মারা ছাড়া কিছু উপহার দিতে পারে নাই। তাই জনগন তাদের প্রত্যাখ্যান করেছে। দলটির তৃনমুলের নেতারা এখন খালেদা ও তারেকের বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করে।
অনুষ্ঠানে কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা মোঃ হাবিবুর রহমান মিয়া, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মনোজ সাহা, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, বিশিষ্ট শিল্পপতি সাদাফ জাফর অনিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
নিউজ টুডে ফরিদপুর, ২৩ মে, ২০১৫।

No comments:
Post a Comment