নিউজ টুডে ফরিদপুরঃ ফরিদপুরে প্রদর্শিত হল জাপানী নাটক ‘একশ বস্তা চাল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জাপান দূতাবাসের যৌথ প্রযোজনায় এবং ফরিদপুর শিল্প কলা একাডেমীর সহযোগিতায় নাটকটি প্রদর্শিত হয়। শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের কবি জসিম উদ্দিন হলে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। নাটক প্রদর্শনীতে ঢাকাস্থ জাপান দূতাবাসের দ্বীতিয় সচিব মাসাকো সাইতো, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রশীদ, জেলা কালচারাল অফিসার মো. আলাউদ্দিন সহ জেলার সাংস্কৃতিক সংগঠক ও শিল্পকলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নাটক উপভোগ করতে কয়েকশত দর্শক হলে উপস্থিত ছিলেন।
নিউজ টুডে ফরিদপুর, ২৩ মে, ২০১৫।
নিউজ টুডে ফরিদপুর, ২৩ মে, ২০১৫।

No comments:
Post a Comment