নগরকান্দায় পাবলিক টয়লেটের নামে জায়গা দখলের চেষ্টা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, May 23, 2015

নগরকান্দায় পাবলিক টয়লেটের নামে জায়গা দখলের চেষ্টা

বোরহান আনিস, নগরকান্দা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় পাবলিক টয়লেটের নামে সরকারী জায়গা দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সরকারী এ জায়গা দখল করা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিবাদমান দুইটি পক্ষের মধ্যে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলেও আশংকা করছে এলাকাবাসী।
এলাকাবাসী সুত্রে জানাযায়, ফরিদপুরÑবরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলাধীন তালমার মোড়ে ১৯৮৫ সালে নির্মান করা হয় জেলা পরিষদের অর্থায়নে দ্বিতল ভবনের যাত্রী ছাউনি। উক্ত যাত্রী ছাউনির ভবন নির্মান করার পর অবশিষ্ট জায়গা তৎকালীন উপজেলা চেয়ারম্যান সরদার মনিরুজ্জামান এর ভাই ডাঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল এর দখলে থাকে। সম্প্রতি বুলবুল সরদারের সমর্থক ইব্রাহিম মিয়া উক্ত জায়গা ভরাট করে ঘর তুলতে গেলে স্থানীয় প্রভাবশালী রিফাত, খোকা, সালাম মেম্বর ও ফরিদের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল কাজে বাধা সৃষ্টি করে এবং পাবলিক টয়লেট নামে
একটি সাইন বোর্ড লাগিয়ে দেয়। এ নিয়েই উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও পরে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই জায়গা দখল নিয়ে উভয় গ্রুপের মধ্যে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন। এ ব্যাপারে বুলবুল সরদার বলেন, যাত্রী ছাউনি তৈরীর পর থেকেই ঐ জায়গাটিতে ইব্রাহিম ছাপড়া তুলে ব্যবহার করে আসছে। যাত্রী ছাউনিতে পাবলিক টয়লেটের ব্যবস্থা থাকার পরও জায়গাটি রিফাত, খোকা, সালামসহ কতিপয় লোকজন নিজেরা জায়গাটি দখল করার উদ্দেশ্যে সেখানে পাবলিক টয়লেট নামে একটি সাইন বোর্ড লাগিয়েছে। অন্যদিকে সালাম মেম্বর বলেন, এটা জেলা পরিষদের জায়গা। এখানে আমরা একটি টয়লেট নির্মান করবো।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, উক্ত জায়গায় উপজেলা পরিষদ থেকে টয়লেট নির্মানের কোন সিদ্ধান্ত হয়নি। তবে জনস¦ার্থে প্রয়োজন হলে সেখানে পাবলিক টয়লেট নির্মান করার সিদ্ধান্ত উপজেলা পরিষদ নিতে পারে। #
নিউজ টুডে ফরিদপুর, ২৩ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages