সন্ত্রাস ও মাদক মুক্ত শিক্ষাঙ্গণ গড়তে ফরিদপুরে ছাত্র সমাবেশ কাল, লক্ষ্য ৩০ হাজার উপস্থিতি - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, May 23, 2015

সন্ত্রাস ও মাদক মুক্ত শিক্ষাঙ্গণ গড়তে ফরিদপুরে ছাত্র সমাবেশ কাল, লক্ষ্য ৩০ হাজার উপস্থিতি

নিউজ টুডে ফরিদপুরঃ
সন্ত্রাস ও মাদক মুক্ত শিক্ষাঙ্গণ গড়তে আগামীকাল ২৪ মে ফরিদপুরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। দীর্ঘ এক যুগ পর ঐতিহাসিক সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর জেলা ছাত্রলীগ আয়োজিত ওই সম্মেলনে ৩০ হাজার ছাত্র সমবেত হবেন। শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সবায় যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ বাবু, জেলা ছাত্রলীগ নেতা ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, নিশান মাহমুদ শামীম ও মোয়াজ্জেম মিয়া উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ সমাবেশের উদ্বোধন করবেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও  জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদিন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এস এম নুরুন্নবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর উপস্থিত থাকবেন।  #
নিউজ টুডে ফরিদপুর, ২৩ মে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages