মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধিঃ
ঢাকা-মাওয়া-ভাঙ্গা হয়ে বরিশাল পর্যন্ত প্রস্তাবিত নতুন রেললাইনের হাত থেকে রক্ষা পেতে শনিবার সকালে উপজেলার স্বনামধন্য পুলিয়া উচ্চ বিদ্যালয় ও পুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসি মানববন্ধন করেছে। পুলিয়া বাসষ্ট্যান্ডে রাস্তার দুইপাশে শত শত শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে ঘন্টাব্যাপি দাড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় তারা প্রস্তাবিত রেললাইনের এলাইনমেন্টের অবস্থানের পরিবর্তনের জন্য শ্লোগান দিতে থাকে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রী’র দৃষ্টি আকর্ষন করে। ইতি মধ্যেই বিষয়টি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ মাননীয় প্রধানমমন্ত্রীর নিকট জানিয়েছেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আখতার বাহউদ্দিন, স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিদ্দিক আকন, শিক্ষক কার্তিক চন্দ্র মল্লিক, চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান খালেক মোল্লা, পুলিয়া বাজার কমিটির সভাপতি ছিরু মৃধা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈফুর রহমান মিরন প্রমুখ।
বক্তরা প্রস্তাবিত রেল লাইনটি দুইশত মিটার সরিয়ে স্থাপনের দাবী জানিয়ে বলেন, প্রস্তাবিত নতুন রেললাইনটি চেইনেজ ৭০ কি. মি. থেকে ৭৬ কি. মি. পর্যন্ত হাইওয়ে থেকে ২০০ মিটার বাদ দিয়ে তার দক্ষিন দিক দিয়ে নির্মান করা হলে স্কুল ২টির সাথে একটি কবর স্থান, একটি জামে মসজিদ ও শত বছরের ২টি বাজার রক্ষা পাবে। #
নিউজ টুডে ফরিদপুর, ২৩ মে, ২০১৫।

No comments:
Post a Comment