মাহবুব হোসেন পিয়াল, ২৮মে, ফরিদপুর॥
ফরিদপুর পৌরসভা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা বৃহস্পতিবার ফরিদপুর শহরের মহিম ইন্সটিটিশন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সভাপতি ও মহিম ইন্সটিটিশন সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আক্কাস হোসেন, পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল, মহিলা কাউন্সিলর তৃষ্ণা সাহা, উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার, অবসর প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান ও মহিম ইন্সটিটিশনের প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৫-৪ গোলে গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে গোয়ালচামট সরকারী প্রাথমিক বিদ্যালয়। এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে শেখ শাহবুদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে মহিম ইন্সিটিটিশন সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও চ্যাম্পিয়ান ট্রফি বিতরন করেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। এবারে ফরিদপুর পৌরসভা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌর সভার মধ্যের ২০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। #
নিউজ টুডে ফরিদপুর, ২৮ মে, ২০১৫।

No comments:
Post a Comment