ভাজনডাঙ্গা পালপাড়ায় লালন স্মরন উৎসব অনুষ্ঠিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, May 31, 2015

ভাজনডাঙ্গা পালপাড়ায় লালন স্মরন উৎসব অনুষ্ঠিত

মাহবুব হোসেন পিয়ালঃ
প্রখ্যাত আধ্যাত্বিক সাধক লালন শাহ্ স্মরনে আলোচনা ও লালন সংগিতানুষ্ঠান গত বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা পালপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। ভাজনডাঙ্গা কর্মজীবি উন্নয়ন সংস্থা ও লালন ভক্তদের উদ্যোগে অনুষ্ঠিত লালন স্মরন উৎসবে সভাপতিত্ব করেন ভাজনডাঙ্গা কর্মজীবি উন্নয়ন সংস্থা সভাপতি মো. আবুল কালাম হাওলাদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক ও রাজনীবিদ টেপাখোলা বাসষ্টান্ড  শ্রমিক ইউনিয়ন সভাপতি যুবলীগ নেতা ইকবাল হোসেন ফয়সাল। বক্তব্য রাখেন আলীয়াবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সমীর শেখ প্রমুখ। এ সময়ে উপস্থিত ছিলেন, বিমল ফকির, হরিপদ বিশ্বাস, আলাউদ্দিন হাওলাদার, লিটন হাওলাদার,  চপল শেখ, মোশাররফ হেসেন, রাজু বাউল, দিলীপ কুমার বিশ্বাস সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
লালনের প্রখ্যাত উক্তি এমন সমাজ কবে গো সৃজন হবে সেদিন হিন্দু মুসলিম বৌদ্ব খ্রিষ্টান জাতি গৈত্য ভেদ নাহি রবে গানটি দিয়ে লালন স্মরন উৎসবের শুরু হয়। লালন চর্চার সংগঠন ডুবে দেখ শিল্পী গোষ্ঠির শিল্পী ফকির বাউল নিজামউদ্দিন ডলার শাহ, ফকির বাউল নাজমুল হাসান প্রভাত, আফরিদা, ফকির রাজু সহ অন্য বাউল শিল্পীরা লালন সংগিত পরিবেশন করেন। তাদের বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন তুষার, রকি, সাগর বাউল, আকাশ, উজ্বল ও শাহজাহান। #
নিউজ টুডে ফরিদপুর, ৩১ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages