ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের স্বর্নপদক প্রদান(ভিডিও) - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 25, 2018

ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের স্বর্নপদক প্রদান(ভিডিও)




নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে উৎকৃষ্ট ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকে একভরি ওজনের স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন।

রোববার দুপুরে কলেজের গণিত ভবনে ২০১৫ সালের বিএসসি (অনার্স) পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল লাভকারী ফারহানা জাহানকে একভরি ওজনের স্বর্ণপদক, দশ হাজার টাকা ও এমএসসিতে শ্রেষ্ঠ ফলঅর্জনকারী মিলন কুমার দাসকে স্বর্ণপদক ও পনের হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ হোসেন, উপাধ্যাক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, গনিত বিভাগের প্রধান অধ্যাপক মো. আবুল বাশার, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চৌধুরী মো. তায়ুব তাজাম্মুল, এএফমুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান, শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ফরিদপুরের সম্ভ্রান্ত ও ধন্যাঢ্য পরিবারের সন্তান এবং প্রথম মুসলিম বাঙালী আইসিএস কর্মকর্তাদের মাঝে অন্যতম আবুল ফয়েজ মুজিবুর রহমান এর স্মরনে দেশের প্রায় সব কয়টি পাবলিক বিশ্ব বিদ্যালয়ে গনিত শিক্ষার্থীদের মাঝে এই পদক প্রদান করা হয়। পাবলিক বিশ্ব বিদ্যালয়ের বাইরে শুধু মাত্র ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজেই এই পদক প্রদান করা হয়। এছাড়াও এই ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যলয়, হাসপাতালে উন্নয়ন ও বৃত্তি প্রদন কার্যক্রম চালিয়ে আসছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages