সহজেই তৈরী করুন ভেজিটেবল স্যুপ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 7, 2018

সহজেই তৈরী করুন ভেজিটেবল স্যুপ

নিউজটুডেফরিদপুরঃ
স্যুপ কমবেশি সবারই পছন্দের। রোগীর পথ্য হিসেবে এর জুড়ি নেই। বিভিন্ন স্বাদের ও বিভিন্ন রকমের স্যুপ নিজেই বাড়িতে তৈরি করতে পারেন খুব সহজেই। জেনে নিন নিজেই কিভাবে বাড়িতে তৈরী করবেন মজাদার ভেজিটেবল স্যুপ।


যা যা লাগবেঃ (১ঃ৩)
ভেজিটেবল ১ কাপ, পানি ৪ কাপ, চিনি ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ২ চা চামচ, ডিম ২টি, কাঁচা মরিচ ৪টি।

যে ভাবে তৈরী করবেনঃ

প্রথমে ভেজিটেবল, গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি কিউব করে কেটে নিন। এবার পাত্রে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি দিন, সবজি সেদ্ধ হলে টেস্টিং সল্ট, চিনি ও লবণ দিন। তেল দিয়ে কাঁচা মরিচ দিন। এবার কর্নফ্লাওয়ারগুলো দিন। এরপর ডিম ফেটে দিন এবং নামিয়ে ধনে পাতা কুচি দিন।

গরম গরম পরিবেশন করুন আপনার নিজ হাতে তৈরী মজাদার ভেজিটেবল স্যুপ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages