ভাঙ্গায় নিক্সন ও জাফরউল্লাহ সমর্থকের সংর্ঘষ, আহত-১০ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, April 17, 2018

ভাঙ্গায় নিক্সন ও জাফরউল্লাহ সমর্থকের সংর্ঘষ, আহত-১০

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ’র সমর্থকদের মঝ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফাকা গুলি ও লাঠিচার্জ করে সংর্ঘষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংর্ঘষে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গুরুত্বর আহতরা হলো কাঞ্চন মেম্বার, সুলতান দফাদার, কালু মাতুব্বর। আহতদের ভাঙ্গা, সদরপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহ বাজার ও ভদ্রকান্দা গ্রামের একটি সড়ক উদ্বোধন করার কথা ছিল। সড়কটি উদ্বোধনে কাজী জাফরউল্লাহর সমর্থকরা বাধার সৃষ্টি করে। তারা বিপুল সংখ্যক লোক জমায়েত করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। খবর পেয়ে নিক্সন চৌধরীর সমর্থকরাও জড়ো হতে থাকে। এসময় উভয়  পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংর্ঘষে জড়িয়ে পড়ে।


ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মিরাজ হোসেন জানায়,আজ নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহবাদ বাজার-ভদ্রকান্দা সড়ক উদ্বোধন নিয়ে সংসদ সদস্য নিক্সন সাহেব ও প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ সাহেবের সমর্থকদের মাধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষই লোকজন জমায়েত করে সংঘর্ষে জরিয়ে পরে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কোন ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।


এব্যাপারে সাংসদ নিক্সন চৌধুরী বলেন, আমাকে ফরিদপুর-৪ আসনের মানুষ ভোট দিয়ে তাদের এমপি বানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমি আমার সাধ্যমত সমগ্র এলাকায় উন্নয়নের কাজ করে যাচ্ছি। আমি যখনই কোন সভা-সমাবেশ বা উন্নয়ন মুলক কাজের উদ্ধোধন করতে যাই তখনই কাজী জাফরউল্লাহ আমার চলার পথে বাধা হয়ে দাড়ায়। এখনতো সেটা তার কাছে নিয়মিত রুটিনে পরিনত হয়েছে। আজোও তিনি সেটা করেছেন। মানুষের ভোট তো পান নি, এখন এলাকার উন্নয়ন মূলক কাজেও বাধা দিচ্ছেন। আজ রাস্তা উদ্বোধনে বাধা দিলে জনগন তা তার লোকজনকে প্রতিহত করেছে।


অপরদিকে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, সড়কটি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য স্থপতি এমপি নিলুফার জাফরউল্লাহ বর্তমান সরকারের কাছ থেকে এনেছেন। এলাকার মানুষ সড়কটি তাকে দিয়েই উদ্বোধনের পক্ষে থাকায় আজ তারা নিক্সন চৌধুরীকে বাধা দিয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages