নিউজফরিদপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে মিছিল করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের ডায়াবেটিক হাসপাতালের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতেৃত্বে মিছিলে জেলা বিএনপি’র সাহিত্য সম্পাদক আশরাফ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, সহ দপ্তর সম্পাদক দিলদার হোসেন, আবুল কালাম আজাদ বাদশা তৌহিদুর রহমান জয়নালসহ শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিল।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকার তাদের নিয়ন্ত্রিত আদালতের মাধ্যমে অন্যায় ভাবে বেগম খালেদা জিয়ার কারাবাস দীর্ঘয়িত করতে চায়। এ ধরনের অপকৌশলের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বেগম জিয়ার মুক্তি দাবী করেন তারা। #

No comments:
Post a Comment