নিজস্ব প্রতিবেদক ঃ রাজবাড়ী জেলা গোয়লন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে মাদক ব্যাবসার অভিযোগে আজিজুল মন্ডল নামে একজনকে আটক করেছে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প এর একটি দল। এসময় তার কাছ থেকে ৫শত২ পিচ ইয়াবা, ২ লক্ষ ১৮ হাজার টাকা জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র্যাব এই অভিযান পরিচালনা করে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে আজিজুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাকে আটক করে। আটক আজিজুল দৌলতদিয়া এলাকার হাতেম মন্ডলের ছেলে। এসময় তাকে তল্লাশী করে ৫শত২ পিস ইয়াবা ও ২ লক্ষ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে আটক আজিজুল দীর্ঘদিন যাবত ইয়াবা চোরাচালান ও বিক্রির সাথে জড়িত। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

No comments:
Post a Comment