চলমান রাজনৈতিক সহিংসতা’র প্রতিবাদে ফরিদপুরে বাম প্রগতিশীলদের মানববন্ধন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, February 19, 2015

চলমান রাজনৈতিক সহিংসতা’র প্রতিবাদে ফরিদপুরে বাম প্রগতিশীলদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ঃ সারদেশে চলমান রাজনৈতিক সহিসংতা বন্ধ, নির্বিচারের মানুষ হত্যার প্রতিবাদে ও গণতন্ত্র রক্ষার দাবিতে ফরিদপুরে বাম প্রগতিশীলরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়। আধঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিপিবি’র রফিকুজ্জামান লায়েক, কমিউনিষ্ট লীগের আবুল কালাম আজাদ, ওয়ার্কাস পার্টির শহীদুর রহমান, যুব ইউনিয়নের বেলায়েত হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, দেশে রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ পোড়ানোর রাজনীতি ও নির্বিচারে মানুষ হত্যা কোন সভ্য সমাজের কাম্য নয়, এই নাশকতা বন্ধ করে গণতন্ত্র রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যেতে হবে । #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages