মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের দোয়াহাটি গ্রামে বুধবার দিবাগত রাতে এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এসময় মূল্যবান জিনিস পত্র লুটে নেয়, সেই সাথে বাড়ীর লোকজনকে এলোপাথারী কুপিয়ে গুরুত্বর আহত করে। ডাকাতদের অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত গৃহকর্তা আলী আক্তার(৪৫) ও তার বোন জামাতা লিটন কাজী(৩৫)কে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় রাতেই ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রসিদ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে আলী আক্তার ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ২০/২৫ জনের অস্ত্রধারী ডাকাত দল হামলা করে। বাড়ীর লোকজন মোবাইলে এলাকাবাসিকে সংবাদটি দিলে এলাকার জনগন একত্রিত হয়ে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে। এব্যাপারে ভাঙ্গা থানার মামলার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য গত ১ সপ্তাহে উপজেলার বেশ কয়েকটি বাড়ীতে ডাকাত দলের হামলা ও তাদের অস্ত্রের আঘাতে একাধীক লোক আহত হওয়ার ঘটনায় এলাকায় আতংঙ্ক সৃষ্টি হয়েছে।
ফরিদপুর, ১৯ ফেব্রুয়ারী।

No comments:
Post a Comment