ফরিদপুরে ট্রাকের চাপায় প্রকৌশলীর মৃত্যু - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, February 21, 2015

ফরিদপুরে ট্রাকের চাপায় প্রকৌশলীর মৃত্যু

নিউজ টুডে ঃ ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুর এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম মো: কুদ্দুসুর রহমান। তার বাড়ী ফরিদপুর শহরের কমলাপুর এলাকায়। সে সাতক্ষিরা জেলায়  প্রকৌশলী হিসেবে কর্মরত বলে পরিবার সুত্রে জানা গেছে।
জানা যায়, শনিবার সকালে কুদ্দুসুর রহমান কর্মস্থল সাতক্ষিরায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন পথিমধ্যে কানাইপুর এলাকায় পৌছলে পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। #
ফরিদপুর, ২১ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages