সালথায় মোটরসাইকেল চোরকে গনধোলাই। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 25, 2015

সালথায় মোটরসাইকেল চোরকে গনধোলাই।

সালথা প্রতিনিধি ঃ ফরিদপুরের সালথা উপজেলার আলোচিত মোটরসাইকেল চোর হিমেল খাঁনকে (২৮) ধরে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। বুধবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট-আগুলদিয়া বাজার এলাকায় এঘটনা ঘটে। স্থানীয় মানিক মাতুব্বর জানান, গত ১৮ ফেব্রুয়ারী মোড়হাট গ্রামের মোশরফ মাতুব্বরের ছেলে উজ্জলের (টিভিএস) মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় একই গ্রামের মুঞ্জু খানের ছেলে হিমেল খাঁন। চুরির ঘটনার পর থেকে হিমেল পলাতক ছিলেন। মঙ্গলবার চুরির ঘটনায় সালথা থানায় একটি সাধারন ডায়রী করেন উজ্ঝল। বুধবার সকালে আগুলদিয়া বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিলে তিনি মোটরসাকেল চুরির বিষয়টি স্বীকার করে। পরে মোটরসাইকেল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেয় হিমেলের চাচা রেজাউল খাঁন।
এদিকে ঘটনাটি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করেন গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল মতিন বাদশা মিয়া। এসময় তিনি হিমেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।
এই মটরসাইকেল চোর হিমেল খানের বিরুদ্ধে ফরিদপুরের বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। #
ফরিদপুর, ২৫ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages