ভাঙ্গায় সরকারী জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 25, 2015

ভাঙ্গায় সরকারী জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে বুধবার দুপুরে সরকারী জায়গার উপর ঘর নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মহিলা সহ অন্তত ৪০ জন আহত হয়।
জানা যায়, হারেমদী রাস্তার পাশের সরকারী জায়গার উপর পুলিশ সদস্য লিয়াকত তালুকদার ঘর তুলতে গেলে আমিন তালুকদার তাতে বাধা দেয়। এসময় তাদের সাথে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির সূত্র ধরে দুইজনের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজামুল ইসলাম বলেন, খরব পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আহতদের মধ্যে মিরাজ খান, জাহেদা বেগম, নাসিমা বেগম, সাজেদা বেগম, কাশেম খান, ফরহাদ খান, রাজ্জাক খান, শাহেদ আলী, হারুন তালুকদার, সোহেল তালুকদার, মিন্টু খান, মোসলেম খান, ইমরান খান, স¤্রাট শরীফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। #
ফরিদপুর, ২৫ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages